Dhaka ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
উজবেকিস্তানকে হারিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করল কঙ্গো বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার: আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা দেশের স্বার্থে বিএনপি আপসহীন : রাশেদ খান বাধ্যতামূলক হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা? বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ঐচ্ছিক অনুদানের তালিকায় দুই জায়গায় জামায়াত এমপির মেয়ের নাম ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী ‘নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের খবর

পাংশা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনে অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৪৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 234

রাজবাড়ীর পাংশা সরকারি কলেজে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।

পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী খান সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন) খোন্দকার রফিকুল ইসলাম, পিপিএম।

এ সময় আরো উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক, সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম, পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর আহ্বায়ক এ কে এম মনোয়ারুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন, সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, সাবেক ভিপি হাবিবুর রহমান রাজাসহ কলেজের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীরা।

দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনে অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম

প্রকাশের সময় : ০২:৪৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬