Dhaka ০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি মাছউদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, তাকে বিচারের মুখোমুখি করতে হবে : মামুনুল হক কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল—দাবি জামায়াত নেতার পাংশায় ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী পালিত। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান হরিজন সম্প্রদায়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ পদত্যাগের পরও আমৃত্যু যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / 164

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে একটি অটোভ্যানযোগে পেঁয়াজের হালি নিয়ে বালিয়াকান্দি বাজারে আসছিলেন কয়েকজন ব্যবসায়ী। পথিমধ্যে অবদার মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাহিন্দ্র গাড়ি বেপরোয়া গতিতে ধাক্কা দেয়। এতে অটোভ্যানে থাকা সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত গনি মন্ডলের ছেলে লুৎফর মন্ডল (৭০) ঘটনাস্থলেই মারা যান।এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন। আহতরা হলেন, নিশ্চিন্তপুর গ্রামের কিয়ামদ্দীনের ছেলে রুহুল সরদার (৬০),রহিম শেখের ছেলে নাদের শেখ (৭৫) এবংসাদেক আলীর ছেলে আব্দুস সালাম শেখ (৫৫)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের মধ্যে দুইজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় আনা হয় এবং তিনজন আহত অবস্থায় চিকিৎসা গ্রহণ করেন। আহতদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

প্রকাশের সময় : ০২:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫