Dhaka ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

মারামারি ঠেকাতে গিয়ে প্রাণ হারালেন হাবিব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 198

 মারামারি ঠেকাতে গিয়ে প্রাণ হারিয়েছেন হাবিব শেখ নামে এক ব্যক্তি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিলের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত হাবিব শেখ উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামের লিয়াকত শেখের ছেলে। জমির আইল নিয়ে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষ ঠেকাতে গিয়ে তিনি প্রাণ হারান। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। আহতরা হলেন একই গ্রামের মনজু শেখের ছেলে শরিফুল শেখ (৩৫) ও টোকন শেখ (৩২), আবেদ আলী শেখের ছেলে জামাল উদ্দিন শেখ (৬০) ও রাকিব শেখ (২৭)।

হাসপাতালে চিকিৎসাধীন শরিফুল শেখ বলেন, হাবিব শেখ তার পাওয়ার টিলার চালাচ্ছিল। ওই সময় জমির আইল নিয়ে চাচাতো ভাই জামাল উদ্দিন শেখের সাথে কথাকাটাকাটি হয়। জামাল ও রাকিব তাকে ও তার সহোদর ভাই টোকন শেখকে মারপিট করে। হাবিব তাদের রক্ষায় এগিয়ে এলে হঠাৎ মাটিতে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই হাবিব শেখের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনই বলা সম্ভব হচ্ছে না।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রব তালুকদার বলেন, জমি নিয়ে বিরোধে ৪জন আহত হয়েছেন। এসময় এক কৃষকের মৃত্যু হয়েছে। সংঘর্ষ দেখে হার্ট এ্যাটাকে মৃত্যু না সংঘর্ষে মৃত্যু হয়েছে এটা এখনো বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মারামারি ঠেকাতে গিয়ে প্রাণ হারালেন হাবিব

প্রকাশের সময় : ০৫:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫