Dhaka ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজকে ৫ কিলোমিটার ঝুলিয়ে নিয়ে গেলেন ট্রাকচালক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / 171

ভারতের মধ্যপ্রদেশে পরিবহন চেকপোস্ট সরকারি ঘোষণায় বন্ধ থাকলেও সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এখনো অবৈধ চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান ও গুজরাট সীমান্ত দিয়ে চলাচলকারী ট্রাকচালকদের অভিযোগ, কাগজপত্র যাচাইয়ের অজুহাতে দালাল ও কিছু পরিবহনকর্মী নিয়মিত অর্থ দাবি করছে।

এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। চাঁদা আদায় করতে গিয়ে এক চাঁদাবাজ উল্টো বিপদে পড়েন। টাকা না পেয়ে তিনি জোর করে একটি চলন্ত ট্রাকে উঠে পড়লে চালক ভয়ে গাড়ি না থামিয়ে সামনে এগিয়ে যান। এতে ওই চাঁদাবাজকে প্রাণ বাঁচাতে প্রায় পাঁচ কিলোমিটার ধরে চলন্ত ট্রাকে ঝুলে থাকতে দেখা যায়।
ঘটনাটি ঘটে হানুমানা আরটিও চেকপোস্ট ও রেওয়া শহরের মধ্যবর্তী এলাকায়। ট্রাকচালক সুমিত প্যাটেল জানান, কাগজপত্র দেখানোর নামে এক ব্যক্তি তার কাছে টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে দালালটি জোরপূর্বক ট্রাকে উঠে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলন্ত ট্রাকের সঙ্গে ঝুলে থাকা ওই ব্যক্তি চালকের কাছে ক্ষমা চাইছেন। চালকরা জানিয়েছেন, এই এলাকায় চাঁদাবাজি একটি নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। টাকা দিতে অস্বীকার করলে ট্রাকচালকদের দীর্ঘ সময় হয়রানির শিকার হতে হয়।
এই ঘটনায় চেকপোস্ট বন্ধ থাকার পরও কেন অবৈধ চাঁদাবাজি বন্ধ হচ্ছে না এবং এর সঙ্গে কারা জড়িত—তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সূত্র: এনডিটিভি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চাঁদাবাজকে ৫ কিলোমিটার ঝুলিয়ে নিয়ে গেলেন ট্রাকচালক

প্রকাশের সময় : ০৫:১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫