শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগ, গ্রেপ্তার ৬ প্রবাসী নারী বালিয়াকান্দিতে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ‘ভিএআর পছন্দ করি না’, বলেই ‘সরি’ বললেন ভারত কোচ ‘আওয়ামী লীগ আমলে মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে’ দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা মেনে নেওয়া হবে না: এমপি হারুন অর রশিদ আওয়ামী লীগ আমলে জিডিপির প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছিল রাজবাড়ীতে ব্যতিক্রমী শ্রাদ্ধ: আপ্যায়নের বদলে সাড়ে ৩ লাখ টাকা মানবিক সহায়তা বিও ব্র্যান্ডের পণ্য কিনে আইফোন ১৮ প্রো ম্যাক্স জেতার সুযোগ মেসির ১০ নম্বর জার্সি কাকে দেবেন, সিদ্ধান্ত জানালেন স্কালোনি

ইরানে ফের হামলার সম্ভাবনা নিয়ে আইজেনকোটের সঙ্গে আলোচনা নেতানিয়াহুর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 18

ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর সম্ভাবনা নিয়ে ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোটের সঙ্গে আলোচনা করেছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বৈঠকে ইরানসংক্রান্ত গোয়েন্দা তথ্যও আইজেনকোটের কাছে তুলে ধরেন নেতানিয়াহু।

শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, বৈঠকে নেতানিয়াহু ইরান বিষয়ে কিছু গোয়েন্দা তথ্য শেয়ার করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের দাবি, এসব তথ্য ইরানে নতুন করে হামলা চালানোর বিষয়ে নেতানিয়াহুর উদ্দেশ্য সম্পর্কে আইজেনকোটের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে।

তবে ইরানের বিষয়ে আলোচনা করতে মোসাদের প্রধান রোমান গফম্যানের ওয়াশিংটন সফরের বিষয়টি আইজেনকোট জানতেন না বলে জানিয়েছে চ্যানেল ১২।

এদিকে ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির ইরানে সামরিক অভিযানের পক্ষে থাকলেও বর্তমান সময়কে উপযুক্ত মনে করছেন না বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান।

তাদের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে উপযুক্ত সময় ও পরিস্থিতিতে অভিযান চালানোর পক্ষে জামির। ইসরায়েলি সামরিক বাহিনীর মূল্যায়ন, ইরান থেকে তাৎক্ষণিক এমন কোনও হুমকি নেই, যার জন্য নতুন করে হামলা প্রয়োজন। দীর্ঘস্থায়ী ক্ষয়যুদ্ধেও জড়াতে চায় না তারা।

অন্যদিকে, সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ওয়াশিংটনে গিয়ে সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন মোসাদপ্রধান গফম্যান। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং ওয়াশিংটনের সঙ্গে করা সমঝোতা লঙ্ঘনের অভিযোগসংক্রান্ত তথ্য তুলে ধরার কথা রয়েছে তার।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর সরকার গঠনের দায়িত্ব পান আইজেনকোট। নতুন সরকার গঠনের আগে অপ্রয়োজনীয় সামরিক অভিযান না চালাতে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন তিনি।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এমন কোনও সমঝোতা হতে পারে, যাতে তেহরানের ওপর চাপ কমবে, অথচ দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি অমীমাংসিত থেকে যাবে- এমন আশঙ্কাও রয়েছে নেতানিয়াহু সরকারের।

সূত্র: আনাদোলু এজেন্সি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানে ফের হামলার সম্ভাবনা নিয়ে আইজেনকোটের সঙ্গে আলোচনা নেতানিয়াহুর

প্রকাশের সময় : ০২:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬