বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আমি আর উন্নয়ন চাই না, নিশ্চিন্তে থাকতে চাই ‘ওর বিপক্ষে সবকিছুই প্রয়োগ করেছি’, হৃদয়ের ইনিংসে মুগ্ধ রাবাদা পরিচালনা পর্ষদ চাইলে এনভিডিয়ার সিইও পদে ফিরতে চান জেনসেন হুয়াং মেঘনা আলমকে দুদকে তলব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে কোটালীপাড়ায় উল্লাস, বিক্ষোভ মিছিল প্রোটিয়াদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের হতাশার সেশন উত্তাল গাজীপুর শিল্পাঞ্চল, পুলিশের গাড়িতে শ্রমিকদের আগুন ১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি দেড় ঘণ্টার চেষ্টায় মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট

বিস্ময়কর শারীরিক কসরতে মুগ্ধ দর্শক: রাজবাড়ীতে জমকালো অ্যাক্রোবেটিক প্রদর্শনী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 229

মুখে একটি লাঠি, তার সঙ্গে আরও একটি লাঠি, তার উপর রাখা একটি কাঁচের তাকে কয়েকটি বোতল, তার উপরে ফুলদানী। এভাবেই মুখে রেখে নানা কসরত দেখায়। এই খেলাটিকে বলে মাউথ স্কিল। এমন নয়নাভিরাম নানান শারীরিক কসরতে বিমোহিত হয়েছেন দর্শকরা। মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে তিন দিনব্যাপী বিজয় মেলার শেষ দিনে বৃহস্পতিবার রাতে অ্যাক্রোবেটিক প্রদর্শীতে এসব শারীরিক কসরত দেখান রাজবাড়ী অ্যাক্রেবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের শিল্পীরা। তাদের শারীরিক কসরত, নিখুঁত ভারসাম্য আর সাহসিকতার এই মেলবন্ধন উপস্থিত হাজারো দর্শককে মোহিত করে রাখে।

হ্যান্ড স্কিল দিয়ে শুরু হয় প্রদর্শনী। অনেকগুলো কাঠের ছোট আকৃতির লাঠি নান্দকিতার সাথে একসঙ্গে ঘুরাতে থাকে দুজন। তাদের পাশে দাঁড়িয়ে আরও দুজন এ ক্রীড়াশৈলীতে অংশ নেন। এরপর একে একে  ব্রিক স্কিল, রোলার ব্যালেন্স, মাউথ স্কিল, রিং ডান্স, ল্যাডার এন্ড ব্যারেল ব্যালেন্স, চেয়ার সেটিং, ব্লাঙ্কেট ব্যালেন্স, স্টিক এন্ড জার ব্যালেন্স এবং পাইপ ব্যালেন্স খেলা প্রদর্শন করা হয়।

প্রশিক্ষক সঞ্জয় ভৌমিক ও জালাল উদ্দিনের পরিচালনায় অংশ নেন কালিম হোসেন, আনোয়ার হোসেন, গোলাম মওলা, আশিক, লিটন, আলিফ, মিজান, আকলিমা, পুতুল, স্যামুয়েল, আমেনা খাতুন, ফাহমিদা, তিন্নি খানমসহ ১৮ জন শিল্পী।

রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং হাজারো দর্শক মনোমুগ্ধকর এ প্রদর্শনী উপভোগ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিস্ময়কর শারীরিক কসরতে মুগ্ধ দর্শক: রাজবাড়ীতে জমকালো অ্যাক্রোবেটিক প্রদর্শনী

প্রকাশের সময় : ০২:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫