রাজবাড়ীমুক্ত দিবসে উদ্বোধন হলো রাজবাড়ী থিয়েটার কার্যালয়

- প্রকাশের সময় : ১০:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / 227

নব্য উদ্যমে নতুন রূপে কাজ করার লক্ষ্য নিয়ে রাজবাড়ীমুক্ত দিবসে উদ্বোধন করা হয়েছে রাজবাড়ী থিয়েটার কার্যালয়। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ী শহরের আজাদী ময়দান সংলগ্ন কার্যালয়ের উদ্বোধন করেন শিল্প উদ্যোক্তা শাহানা নাসিম।
পরে রাজবাড়ীমুক্ত দিবস ও থিয়েটার কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাংশা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ নাট্যব্যক্তিত্ব এটিএম রফিক উদ্দিন। রাজবাড়ী থিয়েটারের কার্যকরী সভাপতি নাসিম শফির সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহŸায়ক কমল কান্তি সরকার, সাধারণ সম্পাদক ফয়েজুল হক কল্লোল প্রমুখ। সঞ্চালনা করেন মো. নজরুল ইসলাম।
বক্তারা বলেন, বিশেষ এই দিনটিকে রাজবাড়ী থিয়েটার কার্যালয় উদ্বোধন এটাই প্রমাণ করে যে, তারা ৭১ এর চেতনাকে ধারণ ও লালন করে। মুক্তিযুদ্ধ পরবর্তীকালে নাটকের মাধ্যমে সাংস্কৃতিক আন্দোলন গড়ে উঠেছিল। তখন পাড়ায় পাড়ায় নাটক হতো। দিন বদলের সাথে পরিবেশ পরিস্থিতিও বদলেছে। আজকের দিনে থিয়েটার কার্যালয় উদ্বোধনের মাধ্যমে নবরূপে যাত্রা শুরু করবে-এটাই প্রত্যাশা। তারা আরও বলেন, আমরা আমাদের নতুন প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যেতে চাই। যাতে তারা প্রতিবাদী হতে পারে। সৃষ্টিশীল হতে পারে।
এর আগে রাজবাড়ীমুক্ত দিবস উপলক্ষে বেলা ১১টায় লোকোশেড বধ্যভ‚মিতে পুষ্পমাল্য অর্পণ ও বিকেল ৫টায় রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়।























