শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন তাসকিন-মুশফিক চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের ৪ বছরের কারাদণ্ডের শঙ্কা ‘আলী যাকেরের শূন্যতা প্রতি মুহূর্তে অনুভব করি’ রোনালদোর ৭ নম্বর জার্সির কী হবে রোনালদোর বিদায়ের দিনে রোনালদোকেই মনে করালেন পাকিস্তানের গাজী অভিনয়ের বাইরে সারিকার ভিন্ন জগৎ এনসিএলের শীর্ষস্থান খুলনারই, সিলেটের বিপক্ষে চট্টগ্রামের রোমাঞ্চকর জয় জামায়াত ও এনসিপির আদর্শ তেল ও জলের মতো: রাশেদ খাঁন চুটকি বাজিয়ে ব্যাটসম্যানকে আউট করানো সেই ক্রিকেটার নিষিদ্ধ, শাস্তি পেল ক্লাবও
সাংবাদিকদের সাথে মতবিনিময়ে নবাগত পুলিশ সুপার বললেন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:২৩:১১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 101

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পুলিশের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। বুধবার বেলা ১১টায় রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাদক, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর অপরাধসহ অন্যান্য যে কোনো অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, পুলিশ ও সাংবাদিক এক হয়ে কাজ করলে যে কোনো কাজেই সফল হওয়া সম্ভব। সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার পাশাপাশি নিরাপদ ও মাদকমুক্ত রাজবাড়ী গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মো. শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম প্রমুখ।
জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন।
গত ২৯ নভেম্বর মোহাম্মদ মনজুর মোর্শেদ রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে নবাগত পুলিশ সুপার বললেন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ

প্রকাশের সময় : ০৪:২৩:১১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫