Dhaka ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর নিহত নুসরাত হত্যা মামলা : ‘ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হলেন হামিদ নওগাঁয় কলেজছাত্রীকে ইভটিজিং, ডিবির অভিযানে যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : হুমায়ুন কবির নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান, নিষেধাজ্ঞার আগেই তেহরানের পাল্টা বার্তা বহুল আলোচিত নুসরাত হত্যা মামলার হাইকোর্টে রায় ঘোষণা চলছে বাংলা কিউআরে লেনদেনের জোয়ার, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা

রাজবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে সারবীজ বিতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 118

২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কার্যক্রমের আওতায় রাজবাড়ীর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজের বীজ রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বীজ ও সার বিতরণ করা হয়।

এ উপলক্ষে জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের মিলনাতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো. শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। অন্যদের মাঝে বক্তৃতা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনি খান প্রমুখ।

বক্তার বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের পেঁয়াজের  বীজ ও সার বিতরণের উদ্দেশ্য হলো কৃষক যাতে কম জমিতে বেশি পরিমাণে ফসল উৎপাদন করে লাভবান হয়। অন্যদিকে উৎপাদন বেশি হলে আমদানি নির্ভরতা কমে আসবে। এতে করে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।

সদর উপজেলার ৩শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ১ কেজি পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে সারবীজ বিতরণ

প্রকাশের সময় : ০৬:৪৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫