Dhaka ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে গড়ে তুলতে হবে – আলী নেওয়াজ খৈয়ম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 75

 রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে।
সোমবার বিকেলে গোয়ালন্দ মোড়ের টেক্সটাইল মিল মাঠে শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
খৈয়ম বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে দেশ সংস্কার করতে হবে। ১৭ বছরের দুঃশাসনের পর এখন সময় এসেছে পরিবর্তনের। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। এই অঞ্চলের উন্নয়নের জন্য পদ্মা সেতুর পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণ, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বন্ধ হয়ে যাওয়া টেক্সটাইল মিল পুনরায় চালু করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহŸায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহŸায়ক গাজী আহসান হাবিব, সাবেক যুগ্ম সম্পাদক কে এ সবুর শাহীন, জেলা বিএনপির অন্যতম নেতা অর্ণব নেওয়াজ মাহমুদ ঋষিত প্রমুখ।
সভাপতিত্ব করেন শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম শফিউদ্দিন আহম্মেদ কাশেম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান মÐল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে গড়ে তুলতে হবে – আলী নেওয়াজ খৈয়ম

প্রকাশের সময় : ০৭:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫