Dhaka ১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল দোকানে চুরি, র‌্যাবের হাতে যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২০:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 92

 রাজবাড়ীতে ৩ টি চোরাই মোবাইলসহ অনিক হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১০। সে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার লিটন খানের ছেলে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ১৮ অক্টোবর রাতে রাজবাড়ী জেলার খানখানাপুর রাস্তাডাঙ্গা এলাকার মোঃ আব্দুর রব শেখ এর মারিকানাধীন মেসার্স  আরাফ ট্রেডার্স নামক একটি মোবাইল শোরুমের টিনের চাল কেটে ১৭টি মোবাইল ফোন এবং ৪টি এয়ারপড চুরি হয়। এ ঘটনায় রাজবাড়ী জেলার সদর থানার মামলা হলে মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।এরই ধারাাবহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পূর্ব গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত আসামি মো: অনিক হোসেনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি আন্তঃজেলা মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ৩ টি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মোবাইল দোকানে চুরি, র‌্যাবের হাতে যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:২০:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫