Dhaka ০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 51

মহামান্য রাষ্ট্রপতির ঐচ্ছিক তহবিল হতে মঞ্জুরীকৃত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান বুধবার জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য। অনুষ্ঠানে জেলা প্রশাসক অনুদানপ্রাপ্ত ৪ জন উপকারভোগীর হাতে মোট ৮০,০০০ টাকার চেক তুলে দেন। এসময় তিনি বলেন, রাষ্ট্রপতির এই অনুদান অসহায় ও দুঃস্থ মানুষের জীবনে স্বস্তি ও সহায়তার বার্তা বয়ে আনবে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাষ্ট্রপতির ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ

প্রকাশের সময় : ০৬:২৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫