গুরুত্বপূর্ণ সংবাদ:
সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 11

রাজধানীর বারিধারা এলাকা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এসআরবি-১-এর একটি দল রাজধানীর বারিধারা এলাকার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে। পরে তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।
এসআরবি সূত্র আরও জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তবে তাকে কোন মামলায় বা কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
Tag :
























