Dhaka ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ওষুধ নিয়ে ফেরা হলোনা বৃদ্ধার

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / 68

ওষুধ কিনে ফেরার সময় নসিমনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ছিবারননেছা খাতুন (৭০) নামের এক বৃদ্ধা। মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের দত্তবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছিবারন একই উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভুরকুলিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, ছিবারননেছা দীর্ঘদিন ধরে নানা অসুখে ভুগছিলেন। মঙ্গলবার দত্তবাজারের একটি দোকান থেকে ওষুধ কিনে ফেরার সময় একটি নসিমন তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাংশা থানার এসআই সাজ্জাদ হোসেন শাওন জানান, এব্যাপারে পাংশা থানায় একটি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ওষুধ নিয়ে ফেরা হলোনা বৃদ্ধার

প্রকাশের সময় : ০৫:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫