Dhaka ০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জ্বালানি খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় : প্রধানমন্ত্রী স্ত্রী মশা দমনে যুক্তরাষ্ট্রে ছাড়া হবে ৬ লাখ পুরুষ মশা ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে হযরত শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিল আদালত শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান

রাজবাড়ীতে ৪ জেলের কারাদন্ড \ ৬০ হাজার মিটার জাল ও ৩০ কেজি ইলিশ জব্দ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৩২:০২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 123

মা ইলিশ সংরক্ষণ অভিযানে রাজবাড়ীতে ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এসময় আটক চার জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড, এক জেলে ও দুই বরফ কল মালিককে জরিমানা করা হয়। গত শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজবাড়ী সদর, পাংশা, গোয়ালন্দ ও কালুখালী উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে পৃথক অভিযান চালানো হয়।

রাজবাড়ী জেলা মৎস্য অফিস সূত্র জানায়, রাজবাড়ী জেলা পুলিশ, কোস্টগার্ড, নৌপুলিশ এবং মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী সমন্বয়ে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে পৃথক অভিযান চালানো হয়। এসময় ৬০ হাজার মিটার জাল ও ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়। অভিযানে আটক চার জেলের মধ্যে দুইজনকে পাঁচদিন করে এবং দুইজনকে ২০ দিন করে কারাদন্ড দেওয়া হয়। এছাড়া এক জেলেকে এক হাজার টাকা এবং দুটি বরফ কলের মালিককে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট এবং মাছ এতিমখানায় দান করা হয়।

তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন যথাক্রমে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকী, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি)  মো. আসাদুজ্জামান এবং কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি)  শামস সাদাত মাহমুদউল্লাহ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৪ জেলের কারাদন্ড \ ৬০ হাজার মিটার জাল ও ৩০ কেজি ইলিশ জব্দ

প্রকাশের সময় : ০২:৩২:০২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫