Dhaka ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে রাজনৈতিক ও সুশীল সমাজের মতবিনিময়

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:২৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 24

রাজবাড়ীর কালুখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রেজাউল করিমের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ। উপস্থিত ছিলেন কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল।

সভায় উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, সিনিয়র সহসভাপতি তৈবুর রহমান খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান আলী মাস্টার, বিএনপি নেতা জিয়াউর রহমান জিরু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, মো. শাহজালাল মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান, উপজেলা জাসাস সভাপতি মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া সুশীল সমাজের প্রতিনিধি মো. মোতাহার হোসেন মাস্টার, কালুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজয় কুমার বসু ও সাধারণ সম্পাদক যাদব কুমার দত্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা এবং প্রশাসনের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

নবাগত ইউএনও এস. এম. রেজাউল করিম উপজেলার উন্নয়ন ও জনসেবায় আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে রাজনৈতিক ও সুশীল সমাজের মতবিনিময়

প্রকাশের সময় : ০৬:২৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬