Dhaka ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় সন্ধান মিলেছে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির, পরিবারের খোঁজ চায় পুলিশ নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ২০০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস ইরানের শীর্ষ ৫ কমান্ডারের অবস্থান জানালে ১ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র বিতর্কের মধ্যেই প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ্যে আনলেন কৃতি স্যানন ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাজবাড়ী থেকে বেতন নিলেও ২৩ চিকিৎসকের কর্মস্থল অন্যত্র, সেবা ব্যাহত সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ সহকর্মীর সাবেক স্ত্রীর সঙ্গে পরকীয়া, বাধ্যতামূলক অবসরে প্রধান শিক্ষক নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

রাজবাড়ী থেকে বেতন নিলেও ২৩ চিকিৎসকের কর্মস্থল অন্যত্র, সেবা ব্যাহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 6

রাজবাড়ীর পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন থাকলেও সংযুক্তিতে জেলার বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন ২৩ চিকিৎসক। তাঁদের পদ রাজবাড়ীর কর্মস্থলে পূর্ণ থাকায় নতুন চিকিৎসক নিয়োগ বা পদায়ন করা সম্ভব হচ্ছে না। ফলে চিকিৎসক সংকটে জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাতজন, পাংশার তিনজন, কালুখালীর চারজন, বালিয়াকান্দির দুজন এবং গোয়ালন্দের দুই চিকিৎসকসহ বিভিন্ন সময়ে মোট ২৩ চিকিৎসক সংযুক্তিতে জেলার বাইরে কর্মরত রয়েছেন।

সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, রাজবাড়ী জেলা থেকে মোট ২৩ চিকিৎসক ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে সংযুক্তিতে কর্মরত রয়েছেন। তাঁরা জেলার বাইরে কর্মরত থাকলেও রাজবাড়ী থেকেই বেতন-ভাতা গ্রহণ করছেন। ফলে তাঁদের পদ শূন্য না হওয়ায় নতুন চিকিৎসক পদায়ন করা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, চিকিৎসকের পদগুলো পূর্ণ দেখানো থাকায় প্রয়োজন অনুযায়ী নতুন চিকিৎসক নিয়োগ বা পদায়ন করা যাচ্ছে না। এতে জেলার বিভিন্ন উপজেলা, বিশেষ করে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

বিষয়টি সমাধানে জেলা প্রশাসক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভাগীয় সচিব এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে লিখিতভাবে অবহিত করা হয়েছে বলে জানান সিভিল সার্জন। তিনি বলেন, এসব চিকিৎসকের পদ শূন্য করা গেলে নতুন চিকিৎসক পদায়নের সুযোগ তৈরি হবে। প্রয়োজনে কিছু চিকিৎসককে রাজবাড়ী সদর হাসপাতালেও সংযুক্ত করে প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যসেবা আরও কার্যকর করা সম্ভব হবে।

জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন। প্রতিটি দপ্তরের নিজস্ব বিভাগ রয়েছে। সিভিল সার্জন চিঠির মাধ্যমে বিষয়টি তাঁকে জানিয়েছেন। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী থেকে বেতন নিলেও ২৩ চিকিৎসকের কর্মস্থল অন্যত্র, সেবা ব্যাহত

প্রকাশের সময় : ০২:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬