Dhaka ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় নবমীর রাত পর্যন্ত ১২৮ পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য ধলু নওগাঁর সাপাহার সীমান্তে ১২ বোতল ভারতীয় মদ জব্দ সাত জটিল রোগে আক্রান্তরা পাবেন এক লাখ টাকা, আবেদন করবেন যেভাবে বিএনপিতে শৃঙ্খলা ফেরাতে কঠোর তারেক রহমান, সতর্ক নেতা-কর্মীরা বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ দুর্গাপূজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ঐক্যের নতুন দৃষ্টান্ত: আমির খসরু আজ শুভ বিজয়াদশমী; প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হাজারো ডিসেম্বর গেলেও ফিরবেন না শেখ হাসিনা: রাশেদ খাঁন

শাকিব নাকি শাহরুখ? কাকে পছন্দ হানিয়া আমিরের?

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 216

প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে আয়োজিত এক শোতে অংশ নিতে তিনি ঢাকায় আসেন। গতকাল (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত সেই শোতেই ঘটে চমক।

অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপক সৌমিক আহমেদ হানিয়াকে জিজ্ঞেস করেন— “শাকিব খান নাকি শাহরুখ খান?” মুহূর্তের মধ্যেই শাকিব খানের নাম বেছে নেন এ পাকিস্তানি তারকা। জানালেন, তিনি শাকিবের ভক্ত।

বাংলাদেশি মেগাস্টারের স্টারডম ও পর্দায় তার ক্যারিশমা তাকে মুগ্ধ করেছে বলেও উল্লেখ করেন হানিয়া।

নতুন সিনেমায় হানিয়া?

এদিকে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-তে নায়িকা হিসেবে দেখা যেতে পারে হানিয়া আমিরকে।

প্রথমে শাকিবের বিপরীতে ইধিকা পালকে ভাবা হলেও এখন আলোচনায় আছেন হানিয়া। সিনেমার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঢাকায় অবস্থানকালে ছবিটি নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে চূড়ান্ত আলোচনায় বসতে পারেন তিনি।

অতিথি হয়ে ঢাকায় পা রেখেই শাকিবকে বেছে নেওয়া—ভক্তদের মধ্যে জল্পনা আরও বাড়িয়েছে যে, শিগগিরই শাকিব-হানিয়া জুটি দেখা যেতে পারে বড় পর্দায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শাকিব নাকি শাহরুখ? কাকে পছন্দ হানিয়া আমিরের?

প্রকাশের সময় : ০১:০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫