Dhaka ০৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চলচ্চিত্রে ফিরছেন সাহারা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 228

দীর্ঘ এক যুগ পর আবার চলচ্চিত্রে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী সাহারা। অনেক ব্যবসা সফল ছবি রয়েছে তার।

সম্প্রতি মাসুম পারভেজ রুবেলের ‘মার্শাল কিং’ ছবিতে দেখা যাবে তাকে। ছবিতে তার নায়কও রুবেল। ১ সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিং শুরু করেছেন সাহারা।

রুবেল বলেন, “সাহারাকে নিয়ে নতুন ছবি শুরু করলাম। এবার দর্শকের জন্য নতুন কিছু আসতে চলেছে। এর আগেও সাহারার সঙ্গে ছবি করেছিলাম। তখন সে নতুন ছিল। আমার মনে হয়, দীর্ঘদিন পর পর্দায় সাহারাকে দেখতে দর্শক ভিড় জমাবে।”

এরআগে সর্বশেষ ‘তোকে ভালোবাসতেই হবে’ ছবিতে অভিনয় করেছিলেন সাহারা। এতে সাহারার সঙ্গে অভিনয় করেছেন জায়েদ খান।

এছাড়াও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে তিনি একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছিলেন। তবে ২০১৩ সালে বিয়ে করে টা-টা দেন চলচ্চিত্রকে। সেই থেকে সংসার নিয়ে মনোযোগী অভিনেত্রী।

এদিকে সাহারার নতুন ছবি নিয়ে এক যুগ পর ফেরার বার্তায় বেশ উচ্ছ্বাসিত তার ভক্ত এবং শুভাকাঙ্খীরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রিয় এই অভিনেত্রীকে স্বাগতম জানিয়ে নানা পোস্ট এবং মন্তব্যে মেতে উঠেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চলচ্চিত্রে ফিরছেন সাহারা

প্রকাশের সময় : ১১:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫