Dhaka ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় শাহ সিমেন্টের চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৩৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 81

ঢাকার আশুলিয়ায় শাহ সিমেন্টের কাভার্ডভ্যান চালক শামীম হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরে আশুলিয়া থানা প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

এর আগে, শুক্রবার সকাল ১০টার দিকে সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া থানার আটগ্রাম এলাকার মৃত আব্দুল মান্নান বেপারীর ছেলে ইব্রাহিম বেপারী (২৯), মানিকগঞ্জ সদর থানা বেউথা এলাকার মৃত খোকন বেপারীর ছেলে মৃণাল বেপারী (৩০), মানিকগঞ্জ সদর থানার চরগুসতা এলাকার হোসেন আলীর ছেলে আল-আমিন ইসলাম সজীব (২৫), চাঁদপুর সদর থানার গুলিশা এলাকার সেকান্ত মিজি ওরফে সেকেন্দার মিজির ছেলে বাবু মিজি (৩০) ও গাজীপুর জেলার কালিয়াকৈর থানার পল্লী বিদ্যুৎ এলাকার গোলাম মোস্তফার ছেলে মো. ইমরান (২২)।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট আশুলিয়ার বিশমাইল এলাকায় কাভার্ডভ্যান চালক শামীম হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত শামীম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার গোবিন্দপুর এলাকার মো. আব্দুস সামাদের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে শাহীনুর কবির বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ডিবি পুলিশ ও থানা পুলিশের একাধিক টিম সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩টি সুইচ গিয়ার চাকু, ১টি কাঠের গোলাকার লাঠি ও ১টি নোজ প্লায়ার্স উদ্ধার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আশুলিয়ায় শাহ সিমেন্টের চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

প্রকাশের সময় : ০৩:৩৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫