Dhaka ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’

পুরোপুরি সুস্থ সাবিনা ইয়াসমিন, ফিরছেন মঞ্চে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 183

কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন। অসুস্থতার কারণে দীর্ঘ এক বছর মঞ্চে অনুপস্থিত ছিলেন তিনি। গত বছর দীর্ঘ সময় বিদেশে থেকেছেন চিকিৎসার জন্য। কারণ, তার শরীরে ক্যানসার ফিরে এসেছিল।

চিকিৎসা আর রেডিওথেরাপি শেষে সুস্থ হয়ে আবার গানে ফেরার ঘোষণা দিয়েছিলেন চলতি বছরের জানুয়ারি মাসে। ভক্তদের অপেক্ষার পালা শেষ। কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এখন পুরোপুরি সুস্থ, জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের সহকারী জাহাঙ্গীর সাঈদ। শুধু তা-ই নয়, আগামী মাসে কানাডার টরন্টোতে ‘অষ্টম বাংলাদেশ ফেস্টিভাল’-এ গান শোনাবেন তিনি। টরন্টো প্যাভিলিয়নে ১৭ মে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। সেখানে সাবিনা ইয়াসমিনকে দেওয়া হবে বিশেষ সম্মাননাও।

এক ভিডিও বার্তায় সাবিনা ইয়াসমিন টরন্টোর বাঙালিদের আমন্ত্রণ জানিয়ে বলেছেন, ‘১৭ মে আপনারা সবাই আসবেন, দেখা হবে, গল্প হবে, গান তো হবেই। অপেক্ষায় রইলাম আপনাদের সঙ্গে দেখা হওয়ার।’

সাবিনা ইয়াসমিন কনসার্টের দুই দিন আগে কানাডায় পৌঁছাবেন বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। এই উৎসবে বাংলাদেশ থেকে আরও উপস্থিত থাকবেন জনপ্রিয় তারকা মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই ও তানজিকা আমিন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুরোপুরি সুস্থ সাবিনা ইয়াসমিন, ফিরছেন মঞ্চে

প্রকাশের সময় : ১১:০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫