Dhaka ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’

পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 3

কর্মব্যস্ত জীবনে একঘেয়েমি কাটিয়ে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে রাজবাড়ীতে ‘চলো যাই ঘুরে আসি ওরা ১১ জন’ নামের একটি সংগঠনের উদ্যোগে নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) পদ্মা নদী পাড়ি দিয়ে পাবনার ঢালারচর রেলস্টেশন পরিদর্শন করেন সংগঠনের সদস্যরা। এ সময় তাঁরা চরাঞ্চলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, সংগঠনটির উদ্যোগে প্রতি মাসে একবার ভ্রমণের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে ভ্রমণকারীরা রাজবাড়ী শহরের সালমা হোটেলের সামনে থেকে পদ্মা নদীর সোনাকান্দর মৌলভীঘাট এলাকায় যান। পরে সেখান থেকে নৌকায় পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন করেন তাঁরা। রেলস্টেশন ঘুরে দেখার পাশাপাশি চরাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য উপভোগ করেন।

ভ্রমণে অংশ নেওয়া সংগঠনের সদস্য মো. রায়হান মোল্লা রিপন বলেন, ‘দিন যত যাচ্ছে, মানুষ তত যান্ত্রিক হয়ে পড়ছে। কর্মব্যস্ততার ভিড়ে জীবন একঘেয়ে হয়ে ওঠে। সেখান থেকে বেরিয়ে জীবনকে উপভোগ করতে ভ্রমণের বিকল্প নেই। ভ্রমণে গিয়ে নিজেকে খুঁজে পেয়েছি। অন্তত একটি দিনের জন্য হলেও জীবনকে উপভোগ করতে পেরেছি। অনেকেই একসঙ্গে আনন্দ-উৎসব করতে পেরেছি। বিষয়টি খুব ভালো লেগেছে।’

আয়োজক কমিটির সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক বলেন, ‘সংগঠনের উদ্যোগে প্রতি মাসে একবার এ ধরনের আয়োজন করা হয়। এবার আমরা ঢালারচর রেলস্টেশন পরিদর্শনে গিয়েছিলাম। দুর্গম একটি চরে আধুনিকতার ছোঁয়া দেখে এসেছি। শুধু ভ্রমণ করাই আমাদের মূল উদ্দেশ্য নয়। ভ্রমণের পাশাপাশি চরাঞ্চলের মানুষের সঙ্গে কথা বলেছি এবং তাঁদের জীবনমান সম্পর্কে জানার চেষ্টা করেছি। এ ছাড়া চরাঞ্চলের জীববৈচিত্র্য আমাদের মুগ্ধ করেছে। দিনটি খুবই ভালো কেটেছে।’

এ সময় আয়োজকদের মধ্যে অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক, মো. রায়হান মোল্লা রিপন, মো. আসলাম, মো. মিঠুন মৃধা, মো. মিঠু, মো. ফরহাদ হোসেন, আব্দুল ছালাম, আব্দুল মজিদ ও মো. ছানোয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ

প্রকাশের সময় : ০৭:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬