Dhaka ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

দিলারা জামানকে বৈশাখীর সম্মাননা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / 118

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে খ্যাতিমান অভিনেত্রী দিলারা জামানকে স্মারক সম্মাননা প্রদান করেছে বৈশাখী টেলিভিশন। নববর্ষের দিন সকালে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন।

সম্মাননা গ্রহণ করে দিলারা জামান বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পহেলা বৈশাখ সকাল সাড়ে ১১টায় বর্ষবরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। উপস্থিত ছিলেন টেলিভিশনের বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তারা। বর্ষবরণ উপলক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদককে উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়।

সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন। পান্তা-ইলিশ, মুড়ি আর বৈশাখী সাজে উৎসবমুখর ছিল পুরো অফিস প্রাঙ্গণ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন লামিয়া ঐশ্বর্য, পাখি বাউলিয়ানা, নুসরাত সাথী, ইসফাত আরা রনি, বাউল গরীব মোক্তার, এম আর মানিক, রনি আহমেদ এবং ‘বৈশাখীর গানের দল’।

নববর্ষেই আত্মপ্রকাশ ঘটে ‘বৈশাখীর গানের দলের’। দলের মূল ভোকাল এবং বৈশাখী টেলিভিশনের ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মানের পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন।

ফান শো-তে অংশ নেন নাট্যপরিচালক রোমান রুনি এবং পাপেট শো ও ভেন্ট্রিলোকুইজম পরিবেশন করেন স্বপ্নীল সোহেল। দিনব্যাপী আয়োজনের শেষ আকর্ষণ ছিল পালা গান ‘অরবলা সুন্দরী’। বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের আনু মোহাম্মদের পরিকল্পনা ও পরিবেশনায় এতে অংশ নেন সৌজন্য অধিকারী, রজব আলী, রিফাত বিন কাউসার, শাহীনূর রহমান এবং বাউল গরীব মোক্তার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দিলারা জামানকে বৈশাখীর সম্মাননা

প্রকাশের সময় : ০৯:০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫