Dhaka ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীর মাতৃকণ্ঠ সম্পাদক খোন্দকার মতিনের বিচার দাবি বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 600

আওয়ামী লীগের মুখপাত্র স্থানীয় দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিনকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজবাড়ী।

শুক্রবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তারা বলেন স্থানীয় দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খন্দকার আব্দুল মতিন ফ্যাসিস্ট হাসিনার দালাল ছিলো। তিনি একাধিকবার জাতিসংঘে খুনি হাসিনার সফর সঙ্গী ছিলেন। সে সব সময় পক্ষপাতিত্ব নিউজ করেছে। যে কারণে তার পত্রিকার নিবন্ধন ও ডিএফপি বাতিলসহ তাকে গ্রেফতার ও বিচার  করতে হবে।

তারা আরও বলেন, সাংবাদিকতা করবেন। কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রাখবেন না। সাংবাদিকতা করতে হলে সাধারণ জনতা ও ছাত্রদের পক্ষে করতে হবে। গত ১৬ বছর তারা সত্যকে গোপন করে জনগণকে অন্ধকারে রেখে সরকারের পক্ষে দালালি করেছিল। আমরা আর কোনো সাংবাদিককে দেখতে চাই না, তারা কোনো দলের পক্ষে কাজ করছে। প্রতেকে যেন সঠিক ও ন্যায় খবর প্রকাশ করে।  বিগত সময়ে যারা সরকারের পক্ষে দালালি করেছে, বৈষম্য করেছে তারা যেন বৈষম্যহীন বাংলাদেশে আর সাংবাদিকতা না করতে পারে। আমরা সেই সাংবাদিককে (খন্দকার আব্দুল মতিন) অবাঞ্ছিত ঘোষণা করছি এবং যেহেতু সে পক্ষপাতিত্বমূলক সাংবাদিকতা করে এসেছে সেকারণে তার লাইসেন্স বাতিল করা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

এসময় বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের হাসিবুল ইসলাম, মিরাজুল মাজিদ তুর্য, মীর মাহমুদ সুজন প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর মাতৃকণ্ঠ সম্পাদক খোন্দকার মতিনের বিচার দাবি বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের

প্রকাশের সময় : ০৬:২৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫