Dhaka ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জ্বালানি খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় : প্রধানমন্ত্রী স্ত্রী মশা দমনে যুক্তরাষ্ট্রে ছাড়া হবে ৬ লাখ পুরুষ মশা ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে হযরত শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিল আদালত শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের কর্মসূচি ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 153

গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে শহীদ আবুল কাশেমের জানাজা আজ বুধবার রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

একই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বিচারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধীরা। শহীদ আবুল কাশেমের জানাজা শেষে শহীদ মিনার থেকে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করবে তারা।

দেশের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়নে, গ্রামে শহীদ বীর কাশেমের গায়েবানা জানাজা, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সবাই নিজেদের নির্ধারিত সময়ে এই কর্মসূচি পালন করবে বলে জানানো হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি রাতে গাজীপুর নগরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হন আবুল কাশেম। এরপর তিনি চিকিৎসাধীন ছিলেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

আবুল কাশেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের কর্মসূচি ঘোষণা

প্রকাশের সময় : ০৬:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫