Dhaka ১২:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ ‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে শিশু চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস চীনে নেওয়ার কথা বলে পাঠানো হয় ভারতে, ৪ বছর পর ফিরলেন দেশে

মালয়েশিয়ায় ৭ দিনে ১০ হাজার পাসপোর্ট বিতরণ হাইকমিশনের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 184

দ্রুততম সময়ে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের কাছে পাসপোর্ট পৌঁছে দিতে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। গেল ৭ দিনে ১০ হাজার ২৮৫ জন প্রবাসীর কাছে সরাসরি পাসপোর্ট হস্তান্তরে সক্ষম হয়েছে হাইকমিশন।

বুধবার (২২ জানুয়ারি) হাইকমিশনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।

নবায়ন হয়ে আসা পাসপোর্ট বিতরণের কার্যক্রমে গতি আনতে চলছে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সেবা। এমনকি ছুটির দিনেও থেমে নেই এ কর্মসূচি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ৭ দিনে ১০ হাজার ২৮৫ জন প্রবাসীর কাছে সরাসরি পাসপোর্ট হস্তান্তরে সক্ষম হয়েছে হাইকমিশন। এর বাইরে পোস্ট অফিসের মাধ্যমেও পাসপোর্ট নিয়েছেন অনেকে।

এতে আরও বলা হয়, কুয়ালালামপুরের বাইরে পেনাং, জোহরবারু, কুয়ান্তান, মালাক্কা এবং কেলাং শহরে পাসপোর্ট পৌঁছে দিতে নিয়মিত কাজ করছে হাইকমিশনের নির্ধারিত একটি মোবাইল কনস্যুলার টিম।

পাসপোর্ট সংগ্রহ করতে অনলাইনে আবেদন করে হাইকমিশন থেকে সরাসরি অথবা পোস্ট অফিসের মাধ্যমে সেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয় ওই বিজ্ঞপ্তিতে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মালয়েশিয়ায় ৭ দিনে ১০ হাজার পাসপোর্ট বিতরণ হাইকমিশনের

প্রকাশের সময় : ১১:২২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫