Dhaka ০২:৫০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ

রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / 159

  রাজবাড়ী সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার তারা অভিযান পরিচালনা করেন। এসময় রোগীদের খাবার ও ওষুধ বিতরণে নানা অনিয়ম পেয়েছে তারা।

জানা গেছে, বিভিন্ন সময়ে অভিযোগের ভিত্তিতে হাসপাতালের রন্ধনশালা, ওয়ার্ড এবং স্টোর তদন্ত করে দুদক। অভিযানে রোগীদের নিম্নমানের খাবার ও পরিমাণে কম দেওয়ার সত্যতা পান। রোগীদের জন্য নির্ধারিত মাংসের চেয়ে কম পরিমাণ মাংস পেয়েছেন। ওয়ার্ডগুলো অপরিচ্ছন্ন ও দুর্গন্ধময় থাকার কারণে অসন্তোষ প্রকাশ করে দুদক প্রতিনিধিরা।

দুর্নীতি দমন কমিশন ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার দাস জানান, অভিযানের সময় তারা রাজবাড়ী সদর হাসপাতালে অনিয়মের সত্যতা পেয়েছেন। স্টোরের ওষুধ সেবিকারা পাচারের পাশাপাশি ওয়ার্ড ও আউটডোরে কম সরবরাহ করার সতত্য পেয়েছেন। ফরিদপুর গিয়ে অনিয়মের বিষয়টি প্রতিবেদন আকারে দুদক কার্যালয়ে পাঠাবেন। অভিযানের সময় রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের অভিযান

প্রকাশের সময় : ০৯:১৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪