Dhaka ০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

ফ্রিজের মাংসে রক্ত মিশিয়ে বিক্রি, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • / 153

ফ্রিজে মাংস সংরক্ষণ করে রক্ত মিশিয়ে বিক্রি করতেন এক মাংস ব্যবসায়ী। শনিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর পাংশা উপজেলা শহরে। দন্ডিত মাংস ব্যবসায়ীর নাম জাফর খা। তিনি একই উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের হোসেন খার ছেলে। পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মাসুদুর রহমান রুবেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, পাংশা শহরের রেলগেট এলাকায় দীর্ঘদিন ধরে মাংস বিক্রি করেন জাফর খা। প্রতিদিন মাংস বিক্রির করার পর যা অবশিষ্ট থাকে তা ফ্রিজে রেখে দিতেন। সতেজ দেখানোর জন্য রক্ত মিশিয়ে বিক্রি করতেন ক্রেতা সাধারণের কাছে। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এর সত্যতা পায়।

পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মাসুদুর রহমান রুবেল জানান, বিষয়টি জানার পর তারা অভিযান চালিয়ে এর সত্যতা পান। ব্যবসায়ী জাফর খাও বিষয়টি স্বীকার করেন। ফ্রিজে সংরক্ষণ করা গরুর মাংসে রক্ত মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় মাংস জব্দ করা হয়।

অভিযানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তৈয়বুর রহমান, পাংশা মডেল থানার এসআই সাজিদ হোসেন প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফ্রিজের মাংসে রক্ত মিশিয়ে বিক্রি, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৫:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪