Dhaka ০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হাতকড়া পরা আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলো স্থানীয়রা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • / 119

বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে ফারুক হোসেন (৩৮) নামে হাতকড়া পরা এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর বাজারে এ ঘটনা ঘটে।

আসামি ফারুক হোসেন উপজেলার জাবারীপুর গ্রামের বাসিন্দা। তিনি মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার আসামি তিনি।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাবারীপুর বাজারে ফারুক হোসেনকে গ্রেফতার করতে যায় পুলিশ। ফারুককে হ্যান্ডকাপ পরানোর সময় স্থানীয় কয়েক শ’ লোক তাকে ছিনিয়ে নিয়ে যায়। পড়ে পাশের বাঁশঝাড় থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়। পলাতক ফারুককে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাতকড়া পরা আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলো স্থানীয়রা

প্রকাশের সময় : ০৪:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪