Dhaka ০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে যশোরবাসী মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে বিরোধীদলের আগাম সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী জামায়াত-আওয়ামী লীগের ‘পুরোনো প্রেম’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের মাজবাড়ীর বাগগাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বাবু মোল্লার উঠান বৈঠক বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী কালুখালীতে এনসিপির ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ নাটকের আলোয় রাজবাড়ী, শুরু হলো ‘নন্দনপার্বণ’

মাহফিল দ্রুত শেষ করতে বলায় পুলিশের মাথা ফাটালেন ভক্তরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • / 143

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গিয়াস উদ্দিন আত তাহেরীর মাহফিল থেকে এক পুলিশ সদস্যের ওপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে মাথা ফেটে যায় মো. বাবুল মিয়া (৫০) নামে ঐ উপপরিদর্শকের (এসআই)। পরে তিনি আখাউড়া উেজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

আহত এসআই বাবুল মিয়া সাংবাদিকদের জানান, শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে আখাউড়া উপজেলার নিলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিলো। এতে ওয়াজ করছিলেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি।

মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে তিনিসহ পুলিশ সদস্যরা চলে আসেন। এরই মধ্যে তার উপর হামলা হয়। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়া হয় বলেও অভিযোগ করেন আহত পুলিশ কর্মকর্তা বাবুল মিয়া।

ঘটনা সম্পর্কে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, মাহফিলের অনুমতি না থাকার কথা বলে পুলিশ চলে আসে। এরই মধ্যে মাহফিল শেষ করা হয়। পরে একজন কিশোরের ঢিলে পুলিশ আঘাতপ্রাপ্ত হয়। এ ঘটনায় আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাহফিল দ্রুত শেষ করতে বলায় পুলিশের মাথা ফাটালেন ভক্তরা

প্রকাশের সময় : ১০:৪৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪