Dhaka ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

রাজবাড়ীতে পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:১৮:১১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • / 304

রাজবাড়ীর পাট্টা ইউনিয়নের পাট্টা বিলপাড়া গ্রামে গভীর রাতে অস্ত্র ও আসামী ধরার নামে পুলিশী হয়রানি ও মিথ্যা অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসি। শনিবার দুপুর পাট্টা ইউনিয়ন বাসিদের আয়োজনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালন করে এলাকাবাসি। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মারপিট মামলার আসামী পাট্টা বিলপাড়া গ্রামের মো. সজিব শেখ’কে গ্রেপ্তার করতে আসলে সজিব শেখ দৌড়িয়ে পালিয়ে যায়। কিন্তু সজিব পালিয়ে যাওয়ার সময় সেখানে কোন অপ্রিতিকর ঘটনা বা কোন গুলি করার ঘটনা ঘটে নাই। এ এলাকার একটি মহল পরিবেশ অশান্ত করতে পুলিশকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সাধারন মানুষকে হেনস্তা করছে। এখানকার প্রতিটি মানুষের ঘরে গভির রাতে এসে শীতের মধ্যে সবাইকে ঘর থেকে তুলে তল্লাশী করে কিছু না পেয়ে তাদের ভোগান্তিতে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন। পুলিশের এসব হয়রানি থেকে মুক্ত করত তাদের প্রশাসনের প্রতি আহবান জানান। তবে পুলিশ যদি প্রকৃত আসামী ধরতে আসে এলাকাবাসির পক্ষ থেকে তাদের সহযোগীতা করা হবে বলে জানান তারা।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, যৌথ বাহিনী সেনাবাহিনী পুলিশ সন্ত্রাসী ধরতে গিয়ে যদি এলাকাবাসি বলে আমরা জনগনকে হেনস্তা করছি সেটা ভিত্তিহীন। আমরা জনগনের জন্য তাদের নিরাপত্তা  বিধানে কাজ করছি। একজন সন্ত্রসীকে ধরতে জনগন আমাদের সকযোগিতা করবে  এটা আশা করি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল তাদেরকে সন্ত্রসীদের  পক্ষে দাড় করিয়েছে। আমরা অহেতুক কাউকে হেনস্তা করছিনা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ০৬:১৮:১১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪