Dhaka ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে নিরাপত্তা জোরদার বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ ‘আব্বু, সিএনজি ভুল পথে নিয়ে যাচ্ছে’—২৬ সেকেন্ডের আকুতির পর শিশুকন্যাসহ মা নিখোঁজ বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, ছেলে আটক সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম ১৫ আগস্ট ঘিরে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট মান্দায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার জামায়াত নেতার মাদ্রাসায় মিলল সরকারি ১৩ বস্তা বীজ নওগাঁয় ১০ বোতল ফেন্সিডিলসহ তিনজন গ্রেফতার

যে কারণে আপনার ডায়েট প্লান কাজ করছে না

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / 145

ওজন কমানোর বিষয়টি আমাদের প্রায় সবার সঙ্গেই পরিচিত। আপনি হয়তো অনেক চেষ্টাও করে যাচ্ছেন, খাবার তৈরির সময় ক্যালরি গণনা, বাড়তি খাবার এড়িয়ে চলার মতো ছোট-বড় অনেক দিকেই নজর রাখছেন। কিন্তু এতকিছুর পরেও আপনার ডায়েট প্লান ঠিকভাবে কাজ করছে না। এমনটা হলে মনে রাখবেন, আপনি একা নন, আপনার মতো আরও অনেকেই রয়েছে। চলুন জেনে নেওয়া যাক, আপনার ডায়েট প্লান কেন কাজ করছে না-

১. দ্রুত সমাধান পেতে চাওয়া

যদি আপনার লক্ষ্য দ্রুত ওজন কমানো হয়, তাহলে আপনার খাদ্য পরিকল্পনা বাস্তবসম্মত নাও হতে পারে। ডায়েটিশিয়াদের মতে, আপনি যদি মাত্র ২-৩ মাসে ১৫-২০ কিলোগ্রাম কমানোর চেষ্টা করেন তবে সম্ভবত ব্যর্থতাকেই ডেকে আনবেন। এ ধরনের কঠোর ব্যবস্থার সাথে লেগে থাকা কঠিন এবং আপনাকে টেকসই ফলাফল দেবে না। স্বল্পমেয়াদী মানসিকতা দীর্ঘমেয়াদে পরিকল্পনার সঙ্গে লেগে থাকা কঠিন করে তুলতে পারে।

২. উদ্দেশ্যহীনভাবে চেষ্টা করা

আপনি যদি কোনো স্পষ্ট লক্ষ্য মাথায় না রেখে র‌্যান্ডম ডায়েট প্ল্যানে ঝাঁপিয়ে পড়েন যা অনলাইনে খুঁজে পেয়েছেন, তাহলে দুর্দান্ত ফলাফলের আশা করবেন না। যদি আপনার কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকে, তাহলে জেনেরিক পরিকল্পনা আপনার জন্য কাজ করবে না। আপনার খাদ্য পরিবর্তন শুরু করার আগে, মানসিকতা পরিবর্তন করতে হবে।

৩. উপযোগী খাবার বেছে না নেওয়া

একেকজনের ধরন একেক রকম। প্রত্যেকেরই নিজস্ব রুটিন, সময়সূচী এবং জীবনযাপনের ধরন রয়েছে। যদি আপনার ডায়েট প্ল্যান সেই বিষয়গুলোকে বিবেচনায় না নেয়, তবে এটি দীর্ঘমেয়াদে কাজ করার সম্ভাবনা কম। তাই আপনার এসবকিছুর সঙ্গে মিলিয়ে ডায়েট প্লান করুন।

৪. কঠোর ডায়েট

অনেক লোক মনে করে যে তারা কঠোর ডায়েটে গিয়ে দ্রুত ওজন কমাতে পারবে, কিন্তু সেই পরিকল্পনা সবসময় টেকসই হয় না। উদাহরণস্বরূপ, কেটো ডায়েট। যদিও এটি স্বল্পমেয়াদী কাজ করতে পারে, কারণ এতে দীর্ঘমেয়াদে লেগে থাকা কঠিন। মূল বিষয় হলো ভারসাম্য, কঠোরতা নয়।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যে কারণে আপনার ডায়েট প্লান কাজ করছে না

প্রকাশের সময় : ১১:০০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪