Dhaka ১০:১১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী নওগাঁয় হাইড্রোলিক হর্ন ব্যবহারে তিন পরিবহনকে জরিমানা

নওগাঁয় ১০ বোতল ফেন্সিডিলসহ তিনজন গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৭:২১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 88

নওগাঁর বদলগাছীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বদলগাছী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। রাত ৯টার দিকে পিন্ডিরা গ্রামের সিয়ামের ভাই-বোন ট্রেডার্সের টিনের দোকানে অভিযান চালিয়ে আব্দুল মালেক মিল্টন (৪০) ও আল আমিনকে (৩৩) জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় আল আমিনের কাছ থেকে দুই বোতল এসকাফ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আল আমিন জানায়, উদ্ধার করা ফেন্সিডিল দোকানের মালিক আব্দুল মালেক মিল্টনের। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বদলগাছীর জিয়ল গ্রামের শরিফুলের (৩৮) ফ্লেক্সিলোডের দোকানে তল্লাশি চালানো হয়। সেখান থেকে আরও তিন বোতল এসকাফ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পরে শরিফুলের দেওয়া তথ্যের ভিত্তিতে আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির পেছনে মাটিতে পুঁতে রাখা একটি গর্ত থেকে প্লাস্টিকের ব্যাগে থাকা আরও পাঁচ বোতল এসকাফ ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় আল আমিনের কাছ থেকে মাদক বিক্রির ১১ হাজার ১২০ টাকা জব্দ করা হয়।

ডিবি পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আব্দুল মালেক দীর্ঘদিন ধরে সীমান্তপথে মাদক এনে বিভিন্ন মাধ্যমে বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার তিনজনকে মামলায় সংশ্লিষ্ট করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ১০ বোতল ফেন্সিডিলসহ তিনজন গ্রেফতার

প্রকাশের সময় : ০৭:২১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬