বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের গ্রামে যাওয়ার সড়কের বেহাল দশা

শাহজাহান হেলাল, মধুখালী
  • প্রকাশের সময় : ০৬:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • / 189

ফরিদপুরের মধুখালী উপজেলার  কামারখালী ইউনিয়নের সালামতপুর গ্রামে ৮ এপ্রিল ১৯৪৩ খ্রিঃ জন্ম গ্রহণ করেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। নিজ জন্মভূমিতে একটি বাড়ি রয়েছে তার স্মৃতিচিহ্ন হয়ে। পরবর্তীতে সালামতপুর গ্রামকে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের নামানুসারে নাম করণ করা হয় রউফনগর। রউফনগরে অযতেœ আর অবহেলায় ধ্বংস হতে চলেছে তার বসত ভিটার ঘরবাড়ী। চুরি হয়ে যাচ্ছে ঘরের দরজা জানালা। অন্যদিকে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তাটিও পাকা করা হয়নি স্বাধীনতার ৫৩ বছরেও। ফলে শুধু গ্রামবাসীই নয় দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের চরম ভোগান্তি পোহাতে হয়। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি দ্রæত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

.সরজমিনে গ্রাম ঘুরে এলাকার নারী-পুরুষের সাথে কথা বলে জানা গেছে তাদের এসব দুর্ভোগ ও দাবি দাওয়ার কথা। মধুমতি তীরের সালামতপুর গ্রামটি এখন রউফনগর হিসাবে পরিচিত। ফরিদপুর জেলার সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। ৮ এপ্রিল ১৯৭১এ  মহান স্বাধীনতা যুদ্ধে শত্রæ বাহিনীর  সাথে সম্মুখ সমরে বীরত্বের সাথে লড়াই করে শহীদ হয়েছেন। জাতির এই শ্রেষ্ঠ সন্তানের অবদানকে স্মরণীয় করে রাখতে রাষ্ট্র তাকে পুরস্কৃত করেছে বীরশ্রেষ্ঠ খেতাবে। দেশবাসীর কাছে মুন্সি আব্দুর রউফ একটি গর্ব ও ভালবাসার নাম। প্রতি বছর স্বাধীনতা ও বিজয় দিবসে বীরমুক্তিযোদ্ধারের সাথে উঠে আসে তাদের আত্মত্যাগের অবদান। এ গ্রামে বীরশ্রেষ্ঠের নামে রয়েছে একটি যাদুঘর। বছরের বিভিন্ন সময় দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন  বীরশ্রেষ্ঠের স্মৃতি বিজড়িত বসতভিটা ও যাদুঘর দেখতে। সরকার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের নামে তৈরি করেছে একটি স্মৃতিজাদুঘর ও লাইব্রেরি। কিন্তু রউফনগরে চলাচলের রাস্তাটি উন্নতি হয়নি স্বাধীনতা যুদ্ধের ৫৩ বছর পরেও। কামারখালী বাজার থেকে মধুমতি নদীর তীর ঘেষে ১/২কিলোমিটার পিচঢালা পথ। এরপর ফুলবারিয়া থেকে শুরু হয়েছে ইট বিছানো রাস্তা। এ রাস্তা দিয়ে রউফনগর ছাড়াও গন্ধখালী, দয়ারামপুর, কোমরপুর, বকশিপুর, মাধবপুর, চরপুকুরিয়া ও মাগুরা জেলার মহম্মদপুরসহ আশেপাশের কয়েক গ্রামের স্কুল কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ চলাচল করেন। গন্ধখালি গ্রামের মোঃ নাসির বলেন, ছোটবেলা থেকেই রাস্তা এমন দেখছি। শুনি যে পাকা হবে এ পর্যন্তই। একই গ্রামের মোঃ বিপ্লব বলেন, প্রতিদিন এদিক দিয়ে কাজে যাতায়াত করি। রাস্তায় চলাচলে সুস্থ মানুষ অসুস্থ হবার উপক্রম। এলাকার মানুষ যাতায়াতে ভীষণ কষ্টে আছেন। এদিকে রউফনগরে চলাচলের রাস্তা থেকেও জরাজীর্ণ অবস্থা বীরশ্রেষ্ঠের বসতভিটার বাড়ী ঘরের। অনেক আগে একতলা একটি পাকা ভবন তৈরি করে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। কিন্তু ভবনটি এখন পরিত্যক্ত। দরজা-জানালা চুরি হয়ে গেছে। সালামতপুর গ্রামের মোঃ পারভেজ নামের এক ছাত্র বলেন,বীরশ্রেষ্ঠের বাড়িতে থাকার মত কোন পরিবেশ নাই। দরজা-জানালা সব চুরি হয়ে গেছে। টিওবয়েলের মাথা পর্যন্ত নেই। এভাবে থাকলে কিছুদিন পরে বাড়ির ধংস বিশেষ ও পাওয়া যাবে না। বীরশ্রেষ্ঠের নামে রয়েছে একটি জাদুঘর ও লাইব্রেরি যা সপ্তাহে ৫ দিন খোলা থাকে। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের বড় বোন জোহরা বেগম আক্ষেপ নিয়ে বলেন, এটা যে একটা বীরশ্রেষ্ঠের বাড়ি দেখে তা কেউ বলবে না। কত মানুষ আসে তারাও আফসোস করেন। বাড়ির সব কিছু এখন অকেজো।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক বলেন, মধুমতি নদীর ভাঙ্গনরোধে কোন ব্যবস্থা না থাকায় ধসে যাওয়ার আসঙ্খায় রউফনগরের সড়কটির উন্নয়ন করা যায়নি। এ বছর মধুমতি নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। কাজ চলমান রয়েছে। আশা করছি নদী তীর সংরক্ষণের পর রাস্তাটির উন্নয়ন করা সম্ভব হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের গ্রামে যাওয়ার সড়কের বেহাল দশা

প্রকাশের সময় : ০৬:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪