বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৩০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 2
হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি
📌 এক নজরে মূল তথ্য:

  • উড়তে থাকা পিএসজির জয়ের ধারায় ছেদ টানল এএস রোমা।
  • দুই তারকা ফরোয়ার্ড খাভিচা কাভারাতস্খেলিয়া ও দেজিরে দুয়ে চোটের কারণে ছিটকে যাওয়ার পর এটাই ছিল পিএসজির প্রথম ম্যাচ।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — উড়তে থাকা পিএসজির জয়ের ধারায় ছেদ টানল এএস রোমা। তবে ২-২ গোলে ড্রয়ের হতাশার মাঝেই এককভাবে নতুন কীর্তির মালিক হলো তারা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল দলটি। এই প্রতিযোগিতায় এটাই কোনো ফরাসি ক্লাবের একটানা সর্বোচ্চ ম্যাচে না হারার নজির। পেছনে পড়ে গেল টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকা অলিম্পিক লিওঁ।

ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই

দুই তারকা ফরোয়ার্ড খাভিচা কাভারাতস্খেলিয়া ও দেজিরে দুয়ে চোটের কারণে ছিটকে যাওয়ার পর এটাই ছিল পিএসজির প্রথম ম্যাচ। কিন্তু সুবিধা করতে না পারায় হোঁচট সঙ্গী হয়েছে টানা দুইবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ীদের। তাদের দুই গোলদাতা হলেন ইলিয়া জাবারনি ও উসমান দেম্বেলে। অন্যদিকে, ইতালিয়ান ক্লাব রোমার হয়ে জাল খুঁজে নেন মারিও হারমোসো ও ডোনিয়েল মালেন।

পার্ক দে প্রিন্সেসে বুধবার রাতে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা। ডি-বক্সে মাতিয়াস সুলের কাটব্যাকে বল পেয়ে গোল করেন হারমোসো। তবে শুরুতে গোল হজম করে স্তব্ধ হয়ে যাওয়া পিএসজি ৩১তম মিনিটে সমতায় ফেরে। সেনি মায়ুলুর কর্নার থেকে হেডে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো লক্ষ্যভেদ করেন জাবারনি।

১-১ গোলে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। সেই ধারায় ৬২তম মিনিটে পেনাল্টি থেকে পিএসজিকে এগিয়ে দেন দেম্বেলে। ডি-বক্সে আশরাফ হাকিমিকে ওয়েসলি ফেলে দেওয়ায় স্পট-কিক পেয়েছিল স্বাগতিকরা।

পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া

তবে ১২ মিনিটের ব্যবধানে সমতা টানে রোমা। ডি-বক্সে ভিতিনিয়ার হাতে বল লাগার ঘটনায় প্রথমে পেনাল্টি দেননি রেফারি। পরে ভিএআরের সাহায্য নিয়ে রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলান তিনি। স্পট-কিক থেকে গোল করতে ভুল করেননি মালেন।

উত্তেজনায় ঠাসা ম্যাচের শেষদিকে দল দুটি জয়সূচক গোলের খোঁজ করতে থাকেও তা পূর্ণতা পায়নি। ৮২তম মিনিটে সুযোগ আসে রোমার হারমোসোর সামনে। কিন্তু ডি-বক্সের ভেতর থেকে তার শট চলে যায় গোলপোস্টের ওপর দিয়ে। পাঁচ মিনিটের ব্যবধানে পিএসজির ফাবিয়ান রুইজের দুটি প্রচেষ্টা ব্লকড হওয়ার পর ভিতিনিয়ার শট লক্ষ্যে থাকেনি। আর যোগ করা সময়ে দেম্বেলের শট পা দিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক মিলে স্ভিলার।

এই ড্রয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির টানা ১২ ম্যাচ জয়ের ধারাতে ছেদ পড়েছে। চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার সুযোগও হারিয়েছে লুইস এনরিকের শিষ্যরা। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দলটি। সমান ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান রিয়াল মাদ্রিদের। পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে রয়েছে রোমা।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি

প্রকাশের সময় : ০৮:৩০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬