Dhaka ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন : আইনমন্ত্রী কালীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হান্টাভাইরাস আক্রান্ত ক্রুজ শিপের স্প্যানিশ নাগরিকের শরীরে সংক্রমণ শনাক্ত জাতীয় সংসদ জনগণের আশা পূরণে সক্ষম হয়েছে : স্পিকার ফরিদপুরে দুই দিন আগেই ভক্তদের নিয়ে ঈদের নামাজ পড়লেন পীর বলিউডে নিষিদ্ধ রণবীর সিং! সৎ সাহস থাকলে শেখ হাসিনার দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত: রিজভী হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন যেভাবে বিদ্যুৎ অফিস কর্মকর্তার চেয়ারে জামায়াতের এমপি, পাখা দিয়ে বাতাস কর্মচারীর

রাজবাড়ী সদর ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • / 437

জনতার আদালত অনলাইন পূর্ণাঙ্গ কমিটি ভেঙে দেওয়ার প্রায় দুই বছর পর রাজবাড়ী সদর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যড. লিয়াকত আলী ও সদস্য সচিব অ্যড. কামরুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ দুই কমিটি ঘোষণা করা হয়।

৫১ সদস্য বিশিষ্ট রাজবাড়ী পৌর বিএনপির আহ্বায়ক হয়েছেন মাহবুবুল আলম চৌধুরী দুলাল এবং সদস্য সচিব জহির রাজ। কমিটিতে ১৫ জন যুগ্ম আহ্বায়কের মধ্যে সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ছেলে অর্ণব নেওয়াজ ঋষিত ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত অ্যড. এমএ খালেকের ছেলে এমএ খালেদ পাভেল রয়েছেন। আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে এই  কমিটির ১ নং সদস্য করা হয়েছে। সাবেক কমিটির সভাপতি মঞ্জুরুল আলম দুলাল ও সাধারণ সম্পাদক  চৌধুরী আহসানুল করিম হিটুও রয়েছেন সদস্য হিসেবে।

এদিকে আবুল হোসেন গাজীকে আহ্বায়ক এবং মজিবর রহমানকে সদস্য সচিব করে রাজবাড়ী সদর উপজেলা বিএনপির ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে ।

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যড. লিয়াকত আলী জানান, শনিবার সন্ধ্যায় স্কাইপির মাধ্যমে বৃহত্তর ফরিদপুরের বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমানসহ বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই সভার সিদ্ধান্ত মোতাবেক শনিবার রাতে জেলা বিএনপির নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে   রাজবাড়ী সদর ও পৌর কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দিনের আন্দোলন সংগ্রামে নতুন কমিটির নেতৃবৃন্দ সক্রিয়ভাবে  ভূমিকা রাখবেন বলে আশা করি।

জেলা বিএনপি সূত্র জানায়, ২০২০ সালের ১৭ জানুয়ারি তারিখে রাজবাড়ী সদর উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি  ভেঙে দেওয়া হয়। এতোদিন কমিটি বিহীন ভাবেই চলছিল এ দুই ইউনিটের কার্যক্রম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী সদর ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশের সময় : ০৬:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১