Dhaka ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হান্টাভাইরাস আক্রান্ত ক্রুজ শিপের স্প্যানিশ নাগরিকের শরীরে সংক্রমণ শনাক্ত জাতীয় সংসদ জনগণের আশা পূরণে সক্ষম হয়েছে : স্পিকার ফরিদপুরে দুই দিন আগেই ভক্তদের নিয়ে ঈদের নামাজ পড়লেন পীর বলিউডে নিষিদ্ধ রণবীর সিং! সৎ সাহস থাকলে শেখ হাসিনার দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত: রিজভী হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন যেভাবে বিদ্যুৎ অফিস কর্মকর্তার চেয়ারে জামায়াতের এমপি, পাখা দিয়ে বাতাস কর্মচারীর ঢাকায় পদ পাওয়া ছাত্রদল নেতা আসাদকে কালুখালীতে সংবর্ধনা ঈদে বিদ্যুৎ বন্ধের তথ্য ঘোষণা হবে মসজিদের মাইকে

জাতীয় সংসদ জনগণের আশা পূরণে সক্ষম হয়েছে : স্পিকার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / 10

এখন পর্যন্ত জাতীয় সংসদ জনগণের আশা পূরণে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তিনি বলেন, সরকারি দল বাজেট দেবে, বিরোধীদল সমালোচনা করবে। বিরোধীদলের এই গঠনমূলক সমালোচনা আমরা স্বাগত জানাবো।

মঙ্গলবার ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, আমি দেখব, সংসদে বিরোধীদল যাতে তাদের দায়িত্ব পালন করার জন্য পর্যাপ্ত সময় পায়। সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে সহযোগিতার মনোভাব আমি আগের সংসদ অধিবেশনে লক্ষ করেছি। এখনো আশা করি তাদের মধ্যে কো-অপারেশন থাকবে। সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি স্বাচ্ছন্দ্যময় বাজেট উপহার দেবে। যাতে করে জনজীবনে স্বস্তি নেমে আসে।

তিনি আশা প্রকাশ করে আরও বলেন, সহযোগিতার মনোভাব প্রথম অধিবেশনে দেখতে পেয়েছি। সামনের বাজেট অধিবেশনেও আশা করি সেটি দেখতে পাবো। আমার ধারণা, এখন পর্যন্ত এই জাতীয় সংসদ জনগণের আশা পূরণে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতে তারা আরও ভালো ভূমিকা রাখতে পারবে। দেশবাসীর এই সংসদ নিয়ে যে আশা-আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নের জন্য প্রত্যেক সংসদ সদস্য উদ্যোগী হবেন।

ঈদ উপলক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চারদিনের সফরে মঙ্গলবার দুপুরে নিজ জেলা ভোলায় আসেন। তার নির্বাচনী এলাকা লালমোহন যাওয়ার আগে ভোলা সার্কিট হাউজে তিনি যাত্রা বিরতি করেন।

এসময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্যাহ কাওছারসহ প্রশাসনের কর্মকর্তা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় সংসদ জনগণের আশা পূরণে সক্ষম হয়েছে : স্পিকার

প্রকাশের সময় : ১০:১৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬