Dhaka ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রথম বাংলাদেশি হিসেবে ১৮৫ দেশ ভ্রমণের রেকর্ড নাজমুন নাহারের আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯ রুটে মিলবে সেবা বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই প্রবাসীর মৃত্যু বদলে গেল অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ ৩০০ টাকার কাঁচা মরিচ এখন ১০০ টাকা, ১০ দিনে আমদানি ২৩৩ টন ‘স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন’ উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর

বলিউডে নিষিদ্ধ রণবীর সিং!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / 96

ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং–এর সঙ্গে কাজ না করার ঘোষণা দিয়েছে বলিউডের চার লাখের বেশি অভিনেতা ও কলাকুশলী।

সোমবার (২৫ মে) ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

সংগঠনটির নির্দেশনায় বলা হয়েছে, তাদের আওতাভুক্ত কোনো সদস্য এখন থেকে রণবীর সিংয়ের সঙ্গে কোনো প্রকল্পে কাজ করবেন না—যা কার্যত বলিউডে তার বিরুদ্ধে ‘নন-কো-অপারেশন’ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

বিতর্কের সূত্রপাত ‘ডন ৩’

বিতর্কের মূল কারণ হিসেবে উঠে এসেছে বহুল আলোচিত সিনেমা Don 3। প্রাথমিকভাবে রণবীর সিংকে এই ছবির প্রধান চরিত্রে নেওয়া হলেও পরে তিনি প্রকল্প থেকে সরে দাঁড়ান বলে জানা যায়।

প্রযোজনা পক্ষের অভিযোগ, এতে তাদের আর্থিক ক্ষতি হয়েছে এবং চুক্তিভঙ্গ হয়েছে। ফেডারেশন জানায়, দীর্ঘদিন ধরেই ছবিটির প্রি-প্রোডাকশন চলছিল এবং ইতোমধ্যে বিপুল ব্যয়ও হয়েছে।

FWICE সভাপতি অশোক পণ্ডিত দাবি করেন, বিষয়টি নিয়ে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলেও শুরুতে কোনো উত্তর পাওয়া যায়নি। পরে ই–মেইলে রণবীর জানান, এটি চুক্তিগত বিষয় হওয়ায় সংগঠনের এখতিয়ার নেই।

কী বলছেন রণবীরের পক্ষ

রণবীর সিংয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, তিনি পুরো চলচ্চিত্র অঙ্গন এবং সংশ্লিষ্ট সবার প্রতি সম্মান বজায় রাখেন। তিনি ইচ্ছাকৃতভাবে কোনো বিতর্কে জড়াতে চান না এবং বর্তমানে তার মনোযোগ আগামী কাজগুলোতেই।

তবে রণবীর কেন ‘ডন ৩’ থেকে সরে দাঁড়িয়েছেন, তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, চিত্রনাট্য পছন্দ না হওয়াই এর একটি কারণ হতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বলিউডে নিষিদ্ধ রণবীর সিং!

প্রকাশের সময় : ০৮:৫০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬