Dhaka ০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে : দীনেশ ত্রিবেদী ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে যুবক আটক মাদারীপুরে মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় বিএনপির মূল কারিগর খালেদা জিয়া : মির্জা ফখরুল প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

বিদ্যুৎ অফিস কর্মকর্তার চেয়ারে জামায়াতের এমপি, পাখা দিয়ে বাতাস কর্মচারীর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / 78

সাতক্ষীরার দেবহাটায় পল্লী বিদ্যুৎ অফিস পরিদর্শনে গিয়ে কর্মকর্তার দাপ্তরিক চেয়ারে বসা এবং এক কর্মচারীর পাখা দিয়ে বাতাস করার একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও মুহাদ্দিস আব্দুল খালেক দেবহাটার সখিপুর মোড় এলাকায় অবস্থিত সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি–এর সাব-জোনাল অফিস পরিদর্শনে যান।

পরিদর্শনের এক পর্যায়ে তিনি কর্মকর্তার কক্ষে প্রবেশ করে তার নির্ধারিত দাপ্তরিক চেয়ারে বসেন বলে জানা গেছে। এ সময় পাশে থাকা এক কর্মচারীকে তাকে হাতপাখা দিয়ে বাতাস করতে দেখা যায়।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ এটিকে জনপ্রতিনিধির স্বাভাবিক পরিদর্শন হিসেবে দেখলেও অনেকে সরকারি অফিসে শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।

সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী কামরুজ্জামান ভুট্টো বলেন, প্রোটোকল অনুযায়ী জনপ্রতিনিধি পরিদর্শনে যেতে পারেন, তবে কর্মকর্তার নির্ধারিত দাপ্তরিক চেয়ারে বসা শিষ্টাচারসম্মত নয়।

এ বিষয়ে দেবহাটা সাব-জোনাল অফিসের এজিএম মো. মাসুম বিল্লাহ বলেন, হঠাৎ পরিদর্শনের সময় পরিস্থিতি ও গরমের কারণে বিষয়টি ঘটে থাকতে পারে।

অন্যদিকে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আজিজুর রহমান সরকার জানান, এমপি কেন কর্মকর্তার চেয়ারে বসেছেন, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

এ বিষয়ে এমপির ব্যক্তিগত সহকারী দাবি করেন, বিদ্যুৎ পরিস্থিতি পরিদর্শনের সময় কর্মকর্তার অনুরোধেই তিনি সেখানে বসেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিদ্যুৎ অফিস কর্মকর্তার চেয়ারে জামায়াতের এমপি, পাখা দিয়ে বাতাস কর্মচারীর

প্রকাশের সময় : ০৭:২৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬