রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্স আকাশের হেলমেলেটে জোড়া আঘাত, ভারতের প্রথম কনকাশন বদলি প্রসিধ ‘নারীদের খেলাধুলায় বড় বাধা মানসিকতা’ মুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণা বেলিংহ্যামের লাল কার্ড, আলাভেসের কাছে হারল রিয়াল এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছে ‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নার রিয়ালের হারে লাল কার্ড বেলিংহামের, ১০৫ বছরে দ্বিতীয় জয় আলাভেসের টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো

এটা আওয়ামী লীগের সরকার নয় যে চুরি করে পার পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / 181

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিন্দু পরিমাণ দুর্নীতি হলে ছাড় দেওয়া হবে না, প্রয়োজনে জেলে দিতেও দ্বিধাবোধ করব না। নয়-ছয় বুঝ দিয়ে কাজ করা যাবে না, মনে রাখবেন এটা আওয়ামী লীগের সরকার নয় যে চুরি করে পার পাবেন, এটা তারেক রহমানের সরকার।

সোমবার পঞ্চগড়ের মাড়েয়া এলাকায় আউলিয়ারঘাটে ওয়াই ব্রিজ পরিদর্শনে গিয়ে প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে হুঁশিয়ারি উচ্চারণ করে এ কথা বলেন তিনি।

রড, বালি, সিমেন্টের গুণগত মান যাচাই করে প্রতিমন্ত্রী বলেন, এই ব্রিজ বারবার হবে না, একবারই হবে। তাই নয়-ছয় বাদ দিয়ে দেশের মানুষের জন্য চিন্তা করে স্বচ্ছ ধারায় ফিরে আসুন। কাজ করতে যেকোনো প্রতিবন্ধকতা তৈরি হলে স্থানীয় এমপি হিসেবে আমি আপনাদের সহযোগিতা করব।

এ সময় পঞ্চগড় জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, বিএনপি নেতা রিয়েল প্রধানসহ স্থানীয় ব্যক্তি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এটা আওয়ামী লীগের সরকার নয় যে চুরি করে পার পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ১০:৪৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬