গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীকে ২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / 320
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর লক্ষীপুর এলাকা থেকে রোববার রাতে দুই কেজি গাঁজাসহ সাফিয়া আক্তার ওরফে নন্দী বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে একই উপজেলার রায়নগর গ্রামের কামাল শেখের মেয়ে।
রাজবাড়ী সদর থানার এসআই বোরহানউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে চর লক্ষীপুর এলাকায় একটি রেঁস্তোরার পেছনে গলির মধ্য থেকে গাঁজাসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়। তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানান তিনি।
Tag :

























