Dhaka ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ৫০ বোতল ফেয়ারডিলসহ নারী আটক

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৩৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 83

ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ফেয়ারডিল সিরাপ, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ১১০ টাকাসহ এক নারীকে আটক করেছে র‍্যাব-৬।

আটক নারী সকিনা বেগম। তার বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে।

র‍্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের সোনালী পরিবহন কাউন্টারের ভেতর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেয়ারডিল সিরাপ, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ফেয়ারডিল বিক্রির নগদ ৯ হাজার ১১০ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

র‍্যাব-৬ জানিয়েছে, মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেলাল হোসেন বলেন, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ৫০ বোতল ফেয়ারডিলসহ নারী আটক

প্রকাশের সময় : ০১:৩৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬