Dhaka ০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, আড়তদারকে জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৩১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 96

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় নিষিদ্ধ মাছ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে এক আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার পৌর মাছ বাজারের মেসার্স মোল্লা মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৭০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ বাজারসংলগ্ন স্থানে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লাহ। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাজান সিরাজ অপু উপস্থিত ছিলেন।

শাহাজান সিরাজ অপু জানান, দীর্ঘদিন ধরে কোটালীপাড়া পৌর মাছ বাজারের কয়েকটি আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির তথ্য পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেসার্স মোল্লা মৎস্য আড়ত থেকে ১৭০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয় এবং নিষিদ্ধ মাছ সংরক্ষণের দায়ে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, শিগগিরই পিরানহা মাছের চাষ হচ্ছে এমন ঘেরগুলো শনাক্ত করে সেখানেও অভিযান পরিচালনা করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, আড়তদারকে জরিমানা

প্রকাশের সময় : ১১:৩১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬