Dhaka ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বদলগাছীতে রাতের আঁধারে কৃষকের ২০ শতক জমির লাউগাছ কেটে দেওয়ার অভিযোগ

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০২:১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 85

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের হাটশাপিলা গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে এক কৃষকের ২০ শতক জমির ফলন্ত লাউগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কৃষক মান্নান হোসেনের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্নান হোসেন ধার-দেনা করে বর্গা নেওয়া ২০ শতক জমিতে হাজারি লাউয়ের চাষ করেছিলেন। মাচাজুড়ে থোকায় থোকায় লাউ ধরেছিল এবং কয়েক দিনের মধ্যেই বাজারে বিক্রি শুরু করার পরিকল্পনা ছিল। কিন্তু সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা ক্ষেতের সব লাউগাছের গোড়া ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার সকালে ক্ষেতে গিয়ে মান্নান হোসেন দেখেন, মাচায় থাকা লাউগাছগুলো শুকিয়ে পড়েছে এবং গোড়াগুলো কেটে ফেলা হয়েছে। এ দৃশ্য দেখে তিনি ও তাঁর স্ত্রী কান্নায় ভেঙে পড়েন।

কৃষক মান্নান হোসেন অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের রাজন ও সুইট হোসেন এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে তিনি সন্দেহ করছেন।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজন মুঠোফোনে বলেন, “আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।”

স্থানীয় কৃষকেরা বলেন, ফসলের সঙ্গে এমন শত্রুতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন কৃষকের জীবিকা নষ্ট করার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বদলগাছীতে রাতের আঁধারে কৃষকের ২০ শতক জমির লাউগাছ কেটে দেওয়ার অভিযোগ

প্রকাশের সময় : ০২:১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬