বালিয়াকান্দিতে ভ্যান ছিনতাইকালে আটক ২
- প্রকাশের সময় : ০৭:৫৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / 285
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারী চালিত ভ্যান ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গ্রফতারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রকিবুল ইসলাম রনি ও একই গ্রামের বাবলু বিশ্বাস কাদেরের ছেলে সজল বিশ্বাস। মঙ্গলবার রাত নয়টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি মসজিদের কাছে এ ঘটনা ঘটে।
বালিয়াকান্দি থানা সূত্র জানায়, দক্ষিণবাড়ি গ্রামের বাসিন্দা ভ্যানচালক পলাশ শীল যাত্রীর অপেক্ষায় রামদিয়া বাজারে অবস্থান করছিল। এসময় দিন যুবক এসে বহরপুর পর্যন্ত ভাড়া করে। পলাশ যাত্রীদের নিয়ে যাবার সময় দক্ষিণবাড়ি মসজিদের কাছে পৌছালে যাত্রীবেশী তিন ছিনতাইকারী চালক পলাশকে মারধর করে ভ্যানটি ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এসময় পলাশের চিৎকারে লোকজন এগিয়ে এসে দুজনকে আটক করে। অপদরজন পালিয়ে যায়।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, এব্যাপারে ভ্যান চালক পলাশ শীল বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদেরকে বুধবার সকালে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।




















