ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ু দূষণের তালিকায় বিশ্বে পঞ্চম

- প্রকাশের সময় : ১১:১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 3

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আজ পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমান সূচকে (একিউআই) ঢাকার স্কোর ১৬৯, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। এ তালিকায় ২০৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে এ চিত্র দেখা যায়।
তালিকা অনুযায়ী, ১৯৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর। একই দেশের করাচি ১৮৩ স্কোর নিয়ে তৃতীয় এবং ভিয়েতনামের রাজধানী হ্যানয় ১৭২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। অন্যদিকে ১৬৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ঢাকা।
আইকিউএয়ার তাৎক্ষণিকভাবে বিভিন্ন শহরের বায়ুমানের সূচক প্রকাশ করে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
এ ছাড়া সূচক ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বাতাস অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
সেই হিসাবে ঢাকার বর্তমান বায়ুমান সূচক ১৬৯ হওয়ায় রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এ ধরনের বায়ুদূষণ বিশেষ করে শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
তথ্যসূত্র: আইকিউএয়ার



















