Dhaka ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে : গয়েশ্বর একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে চিনি উৎপাদন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে বাংলা উৎসব

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
  • / 487

জনতার আদালত অনলাইন ॥ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শনিবার দিনব্যাপী রাজবাড়ীতে বাংলা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী একাডেমির উদ্যোগে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তৃতা করেন ফরিদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ইকবাল হোসেন, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ^াস, রাজবাড়ীর প্রাক্তন জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ, ফারুক উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, বেশি বেশি বাংলা ভাষা চর্চার মাধ্যমে আমাদের মাতৃভাষাকে ভালোবাসতে হবে। যতটা সম্ভব বিদেশি ভাষা বর্জন করতে হবে। এধরণের  উৎসব আয়োজন বাংলা ভাষার প্রতি আমাদের মমত্ববোধ বাড়াতে সাহায্য করে।

দিনব্যাপী এ অনুষ্ঠানে  আবৃত্তি,  চিত্রাঙ্কন, গল্প বলা, সুন্দর  হাতের লেখা, বানান শুদ্ধিকরণসহ বাংলা বিষয়ক ৩২টি প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

 এর আগে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বাংলা উৎসব

প্রকাশের সময় : ০৭:০৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১