Dhaka ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফায়ার সার্ভিসের ১৫ ইউনিটের চেষ্টায় কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে এটা আওয়ামী লীগের সরকার নয় যে চুরি করে পার পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী স্পেনের বিশ্বকাপ দলে বার্সার আধিপত্য, নেই রিয়ালের কেউ বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি ছড়িয়ে পড়ছে বস্তির আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট এনসিপি নেতাদের ওপর হামলা করে উল্টো মামলা দেওয়া হয়েছে: হাসনাত আব্দুল্লাহ এআই ক্যামেরার ট্রাফিক জরিমানার নামে প্রতারণার ফাঁদ, ডিএমপির সতর্কবার্তা কালশী বস্তিতে ভয়াবহ আগুন, দ্রুত ছড়িয়ে পড়ছে বাণিজ্য সচিব হলেন মো. আতাউর রহমান খান পশ্চিমবঙ্গে ক্রেতাশূন্য গরুর হাট, ঈদের আগে আতঙ্ক ও অনিশ্চয়তা

কাঁচা মরিচ, বড্ড ঝাল!

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
  • / 368

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে হঠাৎ করেই কাঁচা মরিচের তীব্র সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে বাজারে কাঁচা মরিচ ছিলইনা বলে জানা গেছে। শুক্রবার পাওয়া গেলেও  দাম ছিল নাগালের বাইরে। দীর্ঘস্থায়ী বন্যার কারণে মরিচ ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার সকালে রাজবাড়ী বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় কাঁচা মরিচ খুচরা প্রতি কেজি দুইশ থেকে দুইশ বিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

নিতীশ সাহা নামে একজন ক্রেতা বৃহস্পতিবার রাতে বাজার করতে গিয়ে কাঁচামরিচ পাননি বলে জানান। পরে বিকল্প হিসেবে কিনেছেন শুকনা মরিচ।

খুচরা বিক্রেতা কিয়াম উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে তিনশ টাকা কেজি দরে বিক্রি হয়েছে কাঁচা মরিচ। এরপর তাও পাওয়া যায়নি। আড়ত থেকে কেনার উপর নির্ভর করে খুচরা বিক্রি। আজ (শুক্রবার) ভারতীয় মরিচ দুশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মরিচ পাওয়া যাচ্ছে না।

রাজবাড়ী বাজারের আড়তপট্টির মেসার্স মোক্তার ট্রেডার্সের মালিক মোক্তার হোসেন মিঠু জানান, আমদানীর উপর নির্ভর করে কেনাবেচা। বন্যায় মরিচ ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় দেশি মরিচের আমদানী নেই বললেই চলে। সাধারণত মধুখালী আর জামালপুর থেকে দেশি মরিচ আমদানী হয়। তাও দাম বেশি। আজ দুদিন দেশি মরিচ আমদানী হচ্ছেনা। বর্তমানে ভারতীয় মরিচ বিক্রি হচ্ছে। পাইকারী তারা ১৮০ টাকা কেজি দরে বিক্রি করছেন। দেশি মরিচ আমদানী শুরু হলে দাম করতে পারে বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাঁচা মরিচ, বড্ড ঝাল!

প্রকাশের সময় : ০৬:৩৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০