বাথরুমের ভেন্টিলেটর দিয়ে কলেজছাত্রীর গোসলের ভিডিও ধারণ, অতঃপর…
- প্রকাশের সময় : ০৭:১৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / 19
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাথরুমের ভেন্টিলেটর দিয়ে এক কলেজছাত্রীর গোসলের দৃশ্য গোপনে ধারণ করার সময় নূর মোহাম্মদ (২০) নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিরাজদিখান থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আটক নূর মোহাম্মদ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মাঝগাঁও গ্রামের মো. সাইদুলের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক।
কলেজছাত্রীর অভিভাবকের বরাতে পুলিশ জানায়, একটি একতলা বাড়ির বাথরুমে ওই ছাত্রী গোসল করছিলেন। এ সময় নূর মোহাম্মদ বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে মোবাইল ফোন স্থাপন করে ভিডিও ধারণের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ মাসুম জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




















