গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / 633
জনতার আদালত অনলাইন॥ করোনা উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশনে থাকা ইউসুফ মন্ডল নামে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে। এ নিয়ে জেলায় আইসোলেশনে তিনজন এবং করোনার উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হলো ।
রাজবাড়ী সদর হাসপাতাল সূত্র জানায়, জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে গত শনিবার রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হন ইউসুফ মন্ডল। করোনার উপসর্গ থাকায় তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। সোমবার সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ্বাস জানান, আগেই ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। কিন্তু রিপোর্ট এখনও এসে পৌছায়নি।
Tag :























